সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সোশ্যাল ইসলামী ব্যাংক সুবর্ণচর শাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক সুবর্ণচর শাখা উদ্বোধন

অহসান হাবীব >> সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৭২তম সুবর্ণচর শাখা (১২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় হারিছ চৌধুরী বাজার, হাবিবজাহান প্যালেসে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সুবর্ণচর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীআহভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাকিং সেবা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় হারিছ চৌধুরী বাজার সুবর্ণচরে ১৭২তম শাখাটি খোলা হল। তিনি আশা করেন, গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সব ব্যাংকিং সেবা এই শাখার মাধ্যমেই নিতে পারবেন। পরে ২য় পূর্বে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক,মাইজদী নোয়াখালী, মোহাম্মদ আব্দুস শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, শাহীন সিরাজ, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, চরজব্বার থানা অফিসার ইনচার্জ, জিয়াউল হক, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, সায়েদল হক ভূঁইয়া, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মাস্টার, ওয়ান ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক সুবর্ণচর শাখার ব্যবস্থাপক সহ শতাধিক গণ্যমান্য ব্যাক্তি ও এসআইবিএল সুবর্ণচর শাখার গ্রাহক,শুভানুধ্যায়ীগন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাবিবজাহান প্যালেসের স্বত্বাধিকারী, কাজী নজরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯