শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যর্থ হয়ে শেষমেশ দেশেই ডা. মুরাদ

ব্যর্থ হয়ে শেষমেশ দেশেই ডা. মুরাদ

অনুসন্ধান ২৪ ডেস্ক >>সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া দেশে ফিরেছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫১ মিনিট নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রথমে মুরাদ হাসানকে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে তার ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ করা হয়। এরপর ভিআইপি লাউঞ্জে আসেন তিনি। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি বিমানবন্দর থেকে বের হয়ে একটি গাড়িতে করে চলে যান। তবে কোথায় যাচ্ছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দুবাইয়ের ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন তিনি।

এক হাজার ৮০০ বর্গফুটের বাসা ডা. মুরাদের। মুরাদ দেশ ছেড়ে উড়াল দেয়ার পর নেতাকর্মীদের যাতায়াত বন্ধ রয়েছে। মুরাদ তার ব্যবহৃত গাড়িটি ভবনের গ্যারেজে রেখেছেন। তার পরিবারের সদস্যরা বাসায় রয়েছেন বলে জানা গেছে।

এ অবস্থায় তিনি কি বাসায় ফিরবেন- এ প্রশ্ন অনেকে করছেন। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান সপরিবারে থাকতেন রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর সড়কের এক বাসায়। ভবনের চার তলায় তার বাসা, দোতলায় অফিস। তার বাড়িটি এখন নীরব। নেতাকর্মীরা ভিড় করছেন না। তার বাসা ধানমন্ডির ১৫ নম্বর (সাবেক ২৮ নম্বর) সড়কের ৩০/এ ভবনে।

ফেসবুক লাইভ টকশোতে নারী বিদ্বেষী বক্তব্য প্রদান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় ধর্ষণের হুমকি প্রদানের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত সপ্তাহে (৭ ডিসেম্বর) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. মুরাদ হাসান। এরপর গত বৃহস্পতিবার দেশ ছেড়ে কানাডার উদ্দেশে চলে যান তিনি।

দুবাই হয়ে কানাডার টরেন্টো বিমানবন্দরে পৌঁছালেও সে দেশের কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়। বাধ্য হয়ে মুরাদ হাসান দুবাই ফিরে আসেন। দুবাই বিমানবন্দরে বসে আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু এতেও ব্যর্থ হয়ে শেষমেশ দেশেই ফিরে আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯