মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
উত্তরকুল হাইস্কুলের সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বিপ্লব

উত্তরকুল হাইস্কুলের সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বিপ্লব

মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ার অর্ধশত বছরের ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন বানারীপাড়া বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (বিপ্লব)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের আবেদনের প্রেক্ষিতে ১৮/০৬/২০০৯ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ নং ধারা অনুযায়ী তাকে সভাপতি করে চার সদস্যের এ অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। অন্য তিনজন হলেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত বিদ্যালয়ের শিক্ষক সদস্য বিশ্বজিৎ কুমার বিশ্বাস, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম ও পদাধিকার বলে সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। ৬ মাসের জন্য তাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় শিক্ষাবোর্ড।

উল্লেখ্য, বিশ্বিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. কামাল হোসেন (বিপ্লব) উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিরও আহ্বায়ক সে। শিক্ষার উন্নয়নসহ যে কোনো সামাজিক কর্মকাণ্ডে সর্বদা নিবেদিত প্রাণ কামাল হোসেন বিপ্লব উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯