বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ববাজারে আরও কমল সোনার দাম

বিশ্ববাজারে আরও কমল সোনার দাম

অনুসন্ধান ২৪ >> বিশ্ববাজারে আগের ৩ সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও স্বর্ণের দাম কমেছে। এতে এক মাসে স্বর্ণের দাম কমেছে প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে রুপার দামও কমেছে। তবে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

অন্যদিকে গত এক সপ্তাহে রুপার দাম ১ দশমিক ৬১ শতাংশ কমে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ১৪ ডলারে। এতে মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ১২ দশমিক ২১ ডলার।

অবশ্য এ দরপতনের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়। যার প্রেক্ষিতে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে টানা ৪ সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়নি।

এদিকে এক মাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৬১ দশমিক ৫০ ডলার। অর্থাৎ এক মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৭৮ দশমিক ৯২ ডলার।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৪২ দশমিক ১৫ ডলার। এরপরও মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ১৩ দশমিক ২৩ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯