বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুমকিতে দেড় কেজি গাঁজাসহ ৩৯ জন গ্রেফতার

দুমকিতে দেড় কেজি গাঁজাসহ ৩৯ জন গ্রেফতার

অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> পটুয়াখালীর দুমকিতে পৌনে এক ঘন্টার ব্যবধানে ফের দেড় কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুমকি থানার এসআই উত্তম, এসআই কামরুল, এসআই মাহবুব ও এএসআই মাসুদ সংগীয় ফোর্সসহ লেবুখালীর পায়রা ব্রিজ টোল সংলগ্ন চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন মোঃ আলম ফরাজি (৫০), পিতা-মৃত. আসমত আলী ফরাজি, সাং-খলিসাখালি এবং মোঃ খায়রুল ইসলাম (৪০) পিতা-দেলোয়ার হোসেন, সাং-সুইপার কলোনী। উভয়ের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানায় বলেও নিশ্চিত করেছে দুমকি থানা পুলিশ।

একই দিনে পৌনে এক ঘন্টার ব্যবধানে দুইবারে সাড়ে তিন কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। দুমকি থানা পুলিশ মাদক নির্মূলে সোচ্চার রয়েছে।

দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম (বার) এর নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে দেড় কেজি গাঁজাসহ হাতেনাতে আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই দিন বিকেল ৫টার দিকে একই স্থান থেকে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯