শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শূন্যপদে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশকৃত নতুন ২ হাজারের বেশি সহকারী শিক্ষকদের পদায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ পাঠাতে তালিকা চাওয়া হয়েছে।
আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সরকারি স্কুলের শিক্ষকদের সম্বন্ধে তথ্য ইমেইলে ও হার্ডকপিতে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।
গতকাল বুধবার অধিদপ্তর থেকে উপপরিচালকদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এ অবস্থায় নির্দেশনা মতে তথ্য পূরণ করে অবশ্যই আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ই-মেইল (addshesecondary1@gmail.com) এ এক্সেলে সংযুক্ত নমুনা ছকে এবং বাহক মারফত হার্ডকপিতে ২ সেট অধিদপ্তরে পাঠানোর জন্য উপপরিচালকদের বলা হয়েছে।
এতে অধিদপ্তর বলছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশকৃত নতুন সহকারী শিক্ষকদের পদায়নের জন্য বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত ছকে, জেলা, উপজেলা ও স্কুলের নাম লিখে বিষয়ভিত্তিক শূন্যপদ, সৃষ্টপদ এবং কর্মরত পদের তথ্য অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপ পরিচালকদের।