রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নেত্রকোনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু! নির্বাচনে পরাজয়ের খবর শুনে

নেত্রকোনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু! নির্বাচনে পরাজয়ের খবর শুনে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের পরাজয়ের পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে উপজেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মো. হাবিবুর রহমান উপজেলার গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে পরাজিত হলেও আশানুরুপ ভোট না পাওয়ায় সোমবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি।

এ নিয়ে দুর্গাপুর থানা পুলিশের ওসি শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯