শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে : অনলাইন প্রেস ইউনিটি

দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে : অনলাইন প্রেস ইউনিটি

অনুসন্ধান ২৪ ডেস্ক >> অনলাইন প্রেস ইউনিটি সাংবাদিক নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত ডিসি সুলতানা পারভীনের দণ্ড মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মাননীয় রাষ্ট্রপতিকে। ২৮ নভেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, ভারপ্রাপ্ত মহাসচিব বিকাশ রায়, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ বলেন, মহামান্য রাষ্ট্রপতি যদি এমন নির্মম নির্যাতনকারী ডিসির দণ্ড মওকুফ করেন, তাহলে চতুর্থ স্তম্ভ সাংবাদিক ও সংবাদপত্রকে যে কেউ যখন তখন হামলা-মামলার শিকার করবে, সাংবাদিক নির্যাতন বাড়বে। অতএব, অনুগ্রহ পূর্বক আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অবাধ পথচলা অব্যহত রাখতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করাই হবে বাংলাদেশে সাংবাদিক ও সংবাদমাধ্যমের পথচলা কন্টকমুক্ত রাখার অন্যতম উপায়।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯