শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুক্তিযোদ্ধাদের গ্যাজেট বিষয়ে: জামুকার রিট বাতিল

মুক্তিযোদ্ধাদের গ্যাজেট বিষয়ে: জামুকার রিট বাতিল

অনুসন্ধান ২৪ ডেস্ক >> উপজেলা পর্যায়ে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে গ্যাজেটভুক্ত করার ক্ষেত্রে তাদের সংখ্যা ভাতাভোগী মুক্তিযোদ্ধার ১০ শতাংশে সীমাবদ্ধ রাখার যে সিদ্ধান্ত আড়াই বছর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) দিয়েছিল, তা বাতিল করেছে হাই কোর্ট। এবিষয়ে তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. মাহবুব-উল ইসলামের বেঞ্চ এ রায় দেয়।

রিটের পক্ষে আদালতে রুল শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী। উপজেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে ২০১৯ সালের ১৮ এপ্রিল একটি পরিপত্র জারি করে জামুকা।

তাতে বলা হয়, উপজেলায় গেজেটে অন্তর্ভুক্ত হয়নি এমন মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির জন্য বিদ্যমান রাষ্ট্রীয় ভাতা-ভোগী সাধারণ মুক্তিযোদ্ধাদের সংখ্যার ১০ শতাংশের বেশি তালিকাভুক্ত করা যাবে না। এতে দুই বছর আগের সে তালিকা থেকে বাদ পড়েন অনেকেই।

২০১৭ সালের ওই তালিকায় অন্তর্ভুক্তদের মধ্য থেকে সাভার সদর, সিরাজগঞ্জের কাজীপুরসহ কয়েকটি উপজেলার বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ২০২০ সালের অগাস্ট জামুকার ওই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।

সেগুলো শুনানির পর বীর মুক্তিযোদ্ধাদের গ্যাজেটে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সংখ্যা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করে। সে রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিল হাই কোর্ট।

এ সিদ্ধান্তের বাস্তবায়ন হলে একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা বাদ পড়তে পারেন। তাই এ ধরনের সংখ্যা নির্ধারণ বা সীমিতকরণ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ও সংবিধান সমর্থন করে না।

আবেদনকারীদের পক্ষের আইনজীবী তৌফিক সাংবাদিকদের বলেন, “প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা আইন দিয়ে নিয়ন্ত্রণ করা শুধু বেআইনিই নয় অসাংবিধানিকও। কারণ এলাকাভেদে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১০ শতাংশের কম বা বেশি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯