বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন । শুক্রবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসে মওলানা ভাসানীর দুই মেয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান।

মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, আমি খালেদা জিয়াকে দেখতে সিসিইউতে গিয়েছিলাম। তিনি খুবই দুর্বল, আস্তে করে আমার সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়া তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে এসেছি। তার চিকিৎসকরা বলেছেন, তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশে তার জন্য আর কোনো চিকিৎসার ব্যবস্থা বা সুযোগ নেই। বিদেশে উন্নত চিকিৎসাই এখন একমাত্র ভরসা।

এসময় ভাসানীর পরিবারে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, হাবিব হাসান মনার, নাতনি সুরাইয়া সুলতানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯