সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বরিশালে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আনোয়ার হোসেন >> বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ২০২১-২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে খেসারি, সরিষা, মসুর, গম, চিনাবাদাম, সূর্যমুখী, ভুট্রা, ও মুগ ডাল এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাস ২০২১-২২ খরিপ মৌসুমে বিতরণ করা হয়েছে। এবং ২০২১-২০২১ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তায় ভর্তুকী অর্ধেক মূল্যে পাওয়ার থ্রেসার ও মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু বলেন, বীজের জন্য যাতে অন্য দেশের উপর নির্ভরশীল না হতে হয়, সেজন্য বর্তমান কৃষিবান্ধব সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। সোনালী ঐতিহ্য ফিরিয়া আনতে এই সরকারের অবদান মাইল ফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোসাঃ ফাহিমা হক জানান, এ বছর উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য খেসারি, সরিষা, মসুর, গম, চিনাবাদাম, সূর্যমুখী, ভুট্রা, ও মুগ ডাল বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার কৃষকের মাঝে বীজ ও অর্ধেক মূল্যে মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ২০ শতক জমির জন্য ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাস সার বিনামূল্যে পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯