সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
নারী উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হলো ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স এর ৪র্থ গেট টুগেদার

নারী উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হলো ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স এর ৪র্থ গেট টুগেদার

অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> ধানমন্ডির অভিজাত বাফেট রেস্টুরেন্টে ৭ই নভেম্বর রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স এর ৪র্থ গেট টুগেদার।

অঞ্জনা মেকআপ আটিস্টি অ্যান্ড একাডেমী আয়োজনে লিজান গ্রুপ প্রেজেন্ট ৪র্থ গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়।

গেট টুগেদার পার্টির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শার্মি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়ারস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও বার্তা ডট টিভির উপদেষ্টা ঈষিকা সাম্মি।

নারী উদ্যোক্তা নিয়ে ব্রাডিং এর আইডল ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স গ্রুপের স্বত্বাধিকারী ফ্লোরা রিক্তা তার ফেসবুক পেজ ও গ্রুপ সদস্যদের নিয়ে “লিজান গ্রুপের সৌজন্যে প্রিন্সেস গার্লস ৪র্থ গেট টুগেদার পার্টির আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানটি সু-সম্পন্ন করার জন্য জনপ্রিয় কিছু অনলাইন বিজনেস পেজ এবং অফলাইন বিজনেস প্রতিষ্ঠান স্পন্সরশিপ হিসেবে জয়েন করেন। জনপ্রিয় এই পেজ গুলো অনলাইনে খুবই সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। নিজেদের বিজনেস কে কিভাবে আরো বড় করা যায় এই বিষয় সহ বিজনেস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অতিথিগণ।

অনুষ্ঠানের উপস্থিত সকল সদস্যদের উপহার আয়োজন করেন গ্রুপের স্বত্বাধিকারী ফ্লোরা রিক্তা।

প্রধান অতিথির বক্তব্যে লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শার্মি বলেন, ঘরে বসে নারীদের অনলাইনে ও অফলাইনে কাজের উৎসাহ দিতেই আমার এই সহযোগিতা। আমি সব সময় নারী উদ্যোক্তা দের সাথে আছি থাকবো। যে কোন প্রয়োজনে তোমরা আমাকে সাথে পাবে।

অনুষ্ঠানে আগত প্রতিটি সদস্য ও বিজনেস মালিক গণ তাদের বিজনেস নিয়ে পরিচিতি বিষয়ক কথা বলার সুযোগ করে দেন ফ্লোরা রিক্তা।

গ্রুপ এডমিন ফ্লোরা রিক্তা তার বক্তব্যে বলেন, আমি গত ৫ বছর যাবৎ আমার ভালো লাগা থেকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তাদের প্রোমোশন করে যাচ্ছি। যাতে একজন নারী নিজে স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশের প্রতিটি নারী নিজের পায়ে দারাবে এইটাই আমার স্বপ্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯