মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফকরুল আলম এবং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও ‘দৈনিক যুগান্তর’র উপজেলা প্রতিনিধি এস. এম. গোলাম মাহমুদ রিপনের বাবা রুহুল আমিন আকনের (৮৬) রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বাদ আসর উপজেলা পরিষদ জামে মসজিদ (কোর্ট মসজিদ)-এ অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার, ইলুহার বিহারী লাল একাডেমির প্রধানশিক্ষক মাহবুবুর রহমান, সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তারিকুল ইসলাম মিঠু, এম. এ. লতিফ বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, বানারীপাড়া বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েল ও জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।
দোয়া-মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসায় রুহুল আমিন আকন ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি ব্রেনস্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন