শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হোয়াটসঅ্যাপ আবারও নতুন ফিচার আনছে

হোয়াটসঅ্যাপ আবারও নতুন ফিচার আনছে

হাকিকুল ইসলাম খোকন >> ব্যবহারকারীদের কথা চিন্তায় রেখে গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার নামে নতুন এক ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো থেকে বের হলেও ভয়েস মেসেজ শুনতে পাবেন।

জানা গেছে, ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো ওপেন না করেই যেকোনো কন্ট্যাক্টের ভয়েস মেসেজ শুনতে পারবেন। পাশাপাশি চ্যাট উইন্ডো থেকে বের হলেও ভয়েস মেসেজ শুনতে পাবেন। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যেকোনো সময় ভয়েস মেসেজ বন্ধ ও ডিলেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের চ্যাট সেকশন বা অন্যান্য সেকশনে গেলেও এই ফিচার কাজ করবে।

এছাড়াও ব্যবহারকারীরা গ্লোবাল ভয়েস মেসেজের মাধ্যমে অন্য কারও সাথে চ্যাট বা মেসেজিং এর সময় ভয়েস মেসেজ শুনতেও পারবে। ফলে ব্যবহারকারী কম সময়ে ভয়েস মেসেজ ও চ্যাট সম্পন্ন করতে পারবেন।

নতুন ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বেটার মাধ্যমে চালু করা হবে।অপরদিকে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস বেটার মাধ্যমে চালু করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯