শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অচিন পাখি’ সরাসরি নিউইয়র্ক যাবে

অচিন পাখি’ সরাসরি নিউইয়র্ক যাবে

হাকিকুল ইসলাম খোকন >> প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘অচিন পাখি’ ঢাকা থেকে সরাসরি নিউইয়র্ক যাবে।

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে এবার আমাদের নিজস্ব বিমানে করে সরাসরি নিউইয়র্কে গিয়েছি। ড্রিমলাইনার নামের এ বিমানটি সবচেয়ে আধুনিক। আমি এর নাম দিয়েছি ‘অচিন পাখি’। এটি অনেক কম দামে আমরা ক্রয় করেছি। এখন থেকে এ বিমানে করে সরাসরি কোনো বিরতি ছাড়া ১৪ ঘণ্টায় নিউইয়র্ক পৌঁছাতে সক্ষম হব। এটি আমাদের জন্য বড় মাইলফলক।প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাই আমরা সরাসরি বিমান ক্রয় করে এ ব্যবস্থা চালু রাখছি। বিএনপি ক্ষমতা থাকাবস্থায় দুর্নীতির কারণে আমাদের বিমান ধ্বংসের পথে ছিল। আমরা নতুন বিমান কিনেছি। আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। কে কী সমালোচনা করল আমি সেটি নিয়ে চিন্তা করি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯