বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লন্ডনে বঙ্গবন্ধুর নাতনির গাড়িতে হামলা।

লন্ডনে বঙ্গবন্ধুর নাতনির গাড়িতে হামলা।

হাকিকুল ইসলাম খোকন >> লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদে আছেন তিনি। গত রোববার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যমগুলোকে জানান, এ ঘটনায় তিনি ভীত নন।

টিউলিপের বক্তব্য অনুসারে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে লন্ডনে তার বাড়ির সামনে রাখা গাড়িতে ভাংচুর চালানো হয়। গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায় হামলাকারীরা। অবশ্য, তাতে কী লেখা ছিল সেটি প্রকাশ করেননি তিনি। তবে, ভেতরের কিছু চুরি না যাওয়ায় একে উদ্দেশ্যেপ্রণোদিত হামলা বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।

এর আগেই, ব্রাইটনে হওয়া লেবার পার্টির কনফারেন্স শেষে তিনি বাড়ি ফেরেন। ঘটনার পর হাউস অব কমন্সের স্পিকারসহ বিভিন্ন রাজনীতিক এবং লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজখবর নেন। ২০১৫ সালে, প্রথমবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে ব্রিটিশ কংগ্রেসের এমপি নির্বাচিত হন টিউলিপ। এ ঘটনায়, তার নির্বাচনী এলাকার মানুষরাও উদ্বিগ্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯