শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক দফা দাবী আদায়ের দাবীতে র‌্যালি ও আলোচনা সভা

বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক দফা দাবী আদায়ের দাবীতে র‌্যালি ও আলোচনা সভা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> “মানব সম্পদ উন্নয়নে শিক্ষাকরণের কোন বিকল্প নাই” শিক্ষা জাতীয় করণ চাই” বরিশাল বিভিগীয় কমিটি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক দফা দাবী আদায়ের দাবীতে নগরীতে বণ্যাঢ্য র‌্যালি সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন।

আজ মঙ্গলবার (৫ই) অক্টোবর সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আঃ রব সেরনিয়াবাদ প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে।

পরে প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় বরিশালের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহম্মদ ইউনুস।

অনুষ্ঠানে শিক্ষক দিবসের ধারনা পত্র উপস্থাপনা করেনশিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন। এর পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহম্ম ইউনুসকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও স্মারক দিয়ে বরন করেন।

এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, সদস্য সচিব রেজাউল করিম, শিক্ষক নেতা গৌরঙ্গচন্দ্র কুন্ড, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ প্রনব বেপারী, প্রধান শিক্ষক শফিউল আজম, অধ্যক্ষ তাহমিনা, প্রধান শিক্ষক মজিবর রহমান, অধ্যক্ষ তাইজুল ইসলাম, অধ্যক্ষ নুর দারাজ, সহকারী প্রধান শিক্ষক হারুন অর রসিদ, প্রধান শিক্ষক জামাল হোসেন, জিয়া শাহীন, অধ্যক্ষ কবির হোসেন, অধ্যক্ষ বিপুল বিহারী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আঃ আলিম, অধ্যাপিক টুনু রানি কর্মকর্মকার, প্রদিপ কুমার হালদার, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মঞ্জুরুল জিসান, অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক শোয়েবুর রহমান, অধ্যাপক অমিও কুমার বাচাল, হাবিবুর রহমান ও অধ্যাপিকা শিবানী চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯