সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জাপা মহাসচিবের মৃত্যুতে নতুনধারার শোক

জাপা মহাসচিবের মৃত্যুতে নতুনধারার শোক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিনক আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, বাবলু ছিলেন নীতিবান রাজনীতিক। যে কারণে এমপি-মন্ত্রী থাকার পরও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি কেউ। এমন নীতিবান রাজনীতিকের যখন খুব প্রয়োজন বাংলাদেশের; তখন তাঁর এই চলে যাওয়া আমাদের রাজনীতিতে আরো শূণ্যতা তৈরি করলো। নতুনধারা বাংলাদেশ প্রেরিত শোক বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম রহমান রিপন প্রমুখ আরো বলেন, শুধু জাতীয় পার্টি নয়; বাবলুর এই চলে যাওয়া আমাদের জাতিকেও আদর্শ রাজনীতিকের রাজনীতি থেকে বঞ্চিত করেছে।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেততৃত্বাধীন বৃহৎ জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিটি কর্মসূচীতে অংশ নেয়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিনয়ের সাথে তাঁকে জানিয়েছিলেন যে, নতুনধারার রাজনীতিকগণ কোন জোট গঠনের পক্ষে নয় বিধায় আপনার আমন্ত্রণে সাড়া দিতে পারছি না বলে ক্ষমা চাইছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯