রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫: নিহত ১

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫: নিহত ১

অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৫ জন। রবিবার বিকাল সোয়া ৫টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার(৩২)।

অন্যান্য আহতদের মধ্যে নাসিমা বেগম(৩০), আনিসুর রহমান(৪৫), মিলন হাওলাদার(৩০), তুহিন(২৬) কে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল বাস বরিশাল থেকে ছেড়ে আসা জিসান পরিবহন-(বরিশাল-ব-১১-০০৬৭) এর সাথে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন-(ঢাকা মেট্রো-ব-১৪-০২০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তুহিন পরিবহনের যাত্রী আকবর জানান, দুর্ঘটনার সময় তাদের গাড়িতে ২৫/৩০ জন যাত্রী ছিল। ড্রাইভারকে বেপরোয়া গাড়ি চালানো থেকে একাধিকবার যাত্রীরা নিষেধ করলেও সে কর্ণপাত করেনি।

উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শী এলিন জানান, নিহত নিক্সন হালদার সাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকাল বাসকে সাইড দিতে গিয়ে তুহিন পরিবহন সাইকেল আরোহী নিক্সন হালদারকে চাকায় পিষ্ট করে ফেলে রাস্তার পাশে একটি খালি ঘরের উপর উঠে যায়।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮/১০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯