বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় এটি একটি সেবা : পুলিশ কমিশনার

পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় এটি একটি সেবা : পুলিশ কমিশনার

আনোয়ার হোসেন >> বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, করোনার শুরুতে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন। এছাড়া কয়েক হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশের উন্নয়নের জন্য যে কোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পুলিশ বাহিনী প্রস্তুত। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন পুলিশ সদস্যের অপেশাদার আচার-আচরণে আমাদের ঐতিহ্যতে আঘাত আসুক আমরা চাই না। যে সকল সদস্য এমন আচরন করেন তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে। না হলে অতিদ্রুত তাদের চিহ্নিত করে আইন মোতাবেক বাহিনী থেকে বাদ দেয়া হবে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বিগত বছর গুলোতে পুলিশ বাহিনীর অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমাণের সাথে কাজ করার জন্যেই পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় এটি একটি সেবা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের নিয়ে যেন পরিবারের সকল সদস্যরা অহংকার করতে পারে সেই লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে জনগণের পুলিশে রূপান্তরিত হতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোঃ মোকতার হোসেন, মোঃ জাকির হোসেন মজুমদার , এসএম তানভীর আরাফাতসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯