বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শর্ত শিথিল হচ্ছে নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের

শর্ত শিথিল হচ্ছে নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের

হাকিকুল ইসলাম খোকন >> করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের ফলে আরোপ করা ভ্রমণের শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার এক বিবৃবিতে হোয়াইট হাউজ বলেছে, নভেম্বর থেকে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রায় সব দেশ মিলে ৩৩টি দেশের করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকাপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের বাধ্যতামূলকভাবে শুধু করোনা পরীক্ষা করাতে হলেও কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থাকছে না। ভ্রমণের আগের তিন দিনের মধ্যেকার করানো নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের কথা বিবেচনা করেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।
অথচ গত সপ্তাহেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল, কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির এই সময়ে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা উচিত হবে না।

যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পাওয়া কোভিড-১৯ টিকা ছাড়া অন্যান্য টিকা নিলে দেশটিতে ভ্রমণ করা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং কবে থেকে এই নিষেধাজ্ঞা শিথিল কার্যকর হবে তার তারিখ উল্লেখ করা হয়নি। নভেম্বরের শুরু থেকে হবে এতটুকুই জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯