মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাকিকুল ইসলাম খোকন >> জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের ভাষণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। দিনের শুরুতে ভাষণ দেবেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইর এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ৮ জনের ভাষণের পর বিশ্বমঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক দেশের নেতা ১৫ মিনিট করে সময় পাবেন। ফলে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টার পরই ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রথম বাংলা ভাষণকে অনুসরণ করে বাংলা ভাষায় এই ভাষণটি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি হবে তাঁর ১৮তম ভাষণ। ১৯৯৬ সালে প্রথমবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতিসংঘে ভাষণ দেন।

সাধারণ অধিবেশনের ভাষণে রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করা, কোভিড টিকা নিয়ে বিভাজন দূর করা, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে আরও সক্রিয় হওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন অধিবেশনের দ্বিতীয় ভাগে ভাষণ দেবেন জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা।
সরকারি সফরনামা অনুযায়ী আজই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর শেষ দিন। জাতিসংঘ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯