শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
খুলনায় বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু হচ্ছে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খুলনায় বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু হচ্ছে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শেখ শহীদুল্লাহ্ আল আজাদ >> খুলনায় বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুলনায় পূর্ণাঙ্গরুপে চালু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া সকল বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। এর ফলে শিল্পসাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্বপ্রকাশ করবে। একই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হবে। নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার বেলা ১১ টায় খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন, এ দিকে উক্ত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সকল মতাদর্শের সংবাদকর্মিরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে। এ ক্ষেত্রে মতাদর্শ বিচার বিবেচনা হবে না। সরকার প্রধান সাংবাদিক বান্ধব। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করেছে সরকার। যা অন্য কোন দেশে হয় নি। এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে। দুস্থ ওাকুরিচ্যুতদের এ সাহায্য দেয়া হচ্ছে। সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ন তাদের ওপর ছেড়ে দিয়েছি।

তিনি বলেন, এ সরকারের পক্ষ থেকে অনেক ধরণের ভাতা দেয়া হচ্ছে। যা অন্য দেশে নজির নেই। তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী পরিত্যক্ত ভাতা ও গর্ভকালীন ভাতা।উক্ত বিষয়ে জিডিপি গ্রোথ প্রসঙ্গে তথ্য মন্ত্রি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে। যার ফল স্বরুপ প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে জিডিপি পুরষ্কারে ভূষিত হয়েছেন।

এ বছর দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৫০ ডলার, যা ভারতকেও ছাড়িয়ে গেছে। এ দিকে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

উক্ত অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে দশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে মন্ত্রী বিটিভির খুলনা কেন্দ্র, বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯