বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল,গুলি ও জাল টাকা সহ গ্রেফতার -১

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল,গুলি ও জাল টাকা সহ গ্রেফতার -১

কুমারখালি প্রতিনিধি >> কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চরমপন্থী নেতা ও মাদক ব্যবসায়ী আরজু (৩৫) নামে এক ব্যাক্তি বিদেশী পিস্তল, গুলি ও জাল টাকা সহ গ্রেফতার হয়েছে।

আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে।

র‍্যাব সুত্রে জানা যায়,র‍্যাব – ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকার ইব্রাহিমের ছেলে রাসেল হোসেন আরজু (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় আরজুর নিকট থেকে, ১ টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব আরও জানায়,আরজু দীর্ঘ দিন যাবত এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে।

এ বিষয়ে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল,গুলি ও জাল টাকা সহ রাসেল হোসেন আরজুকে গ্রেফতার করা হয়েছে। আরজুকে গ্রেফতার করার পর সাক্ষীর জন্য নাম ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০ টি মোটরসাইকেল যোগে আরজুর লোকজন এসে র‍্যাবের উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে বেশ কয়েকটি কক্টেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য র‍্যাব ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে এবং পরে আরজুকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ ছাড়াও র‍্যাবের উপর যারা হামলা চালিয়ে আরজুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে সনাক্ত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আরজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯