রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় স্কুলে গিয়ে কেউ আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী

করোনায় স্কুলে গিয়ে কেউ আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুলে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, বিপ্লবীদের কাছ থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন। ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে আসার কারণে তারা আক্রান্ত হয়েছেন- তার প্রমাণ নেই। স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছেন, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন।

এসময় বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯