শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> বগুড়ার নন্দীগ্রামে চাল ব্যবসায়ীর গুদাম থেকে ওএমএস’র ৩৪ বস্তা চাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম পৌরসভার সামনে চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদের গুদামে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
অভিযানে ওই গুদাম থেকে খাদ্য অধিদফতরের ৩০ টাকা কেজি দরের ৩৪ বস্তা (১৭০০) কেজি ওএমএস’র চাল জব্দ করা হয়। এ সময় গুদামে কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালিয়ে ৩৪ বস্তা ওএমএস’র চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।