বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ প্রতিনিধি >> বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সম্রাটকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশালের আলোচিত নারী মাদক সম্রাজ্ঞী বেবি বেগমের স্বামী ও বরিশাল স্প্রীড বোট মালিক সমিতির লাইন সম্পাদক তারেক শাহ’র পিতা হালিম শাহকে আটক করা হয়। পরে জামাল হাওলাদার এবং খোকন নামের আরও দু’জনকে আটক করা হয়। আটকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন-হালিম শাহ ৫ দিন কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা, জামাল হোসেনকে ৩ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা এবং খোকনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে, এবং মাদক ব্যাবসার সঙ্গে জড়িত সকল অপরাধীরা যতই ক্ষমতাবান হউক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।