বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আসামির হাত ভাঙ্গা, শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন : জুডিসিয়াল তদন্তের নির্দেশ

আসামির হাত ভাঙ্গা, শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন : জুডিসিয়াল তদন্তের নির্দেশ

বরগুনার প্রতিনিধি >> বরগুনায় মাদক মামলায় অভিযুক্ত এক আসামির শরীরজুড়ে নির্যাতনের চিহ্নের পাশাপাশি হাত ভাঙ্গার রহস্য উদঘাটনের জন্য জুডিশিয়াল তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্রণোদিত হয়ে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাহবুব আলম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মৃত বিনয় চন্দ্র সরকারের ছেলে শিশির চন্দ্র সরকারকে (২৪) গ্রেফতার করে পুলিশ। এরপর শিশিরের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে মামলা দায়ের করে ওইদিন সন্ধ্যায় আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশিরকে আদালতে হাজির করার আগে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় পুলিশ। এ সময় শিশিরের শরীরজুড়ে অমানুষিক নির্যাতনের চিহ্ন দেখতে পান তার স্বজনরা। নির্যাতনের ফলে শিশিরের ডান হাত ভেঙে গেছে বলেও অভিযোগ শিশিরের স্বজনদের।

এরপর আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শিশিরের জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করার পাশাপাশি শিশিরের শরীর জুড়ে আঘাতের রহস্য উদঘাটনের জন্য জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে শিশিরের বড় ভাই তুষার বলেন, ২০ তারিখ রাত এগারোটার দিকে বাসার সামনে থেকে শিশিরকে আটক করে পুলিশ। কিন্তু মামলায় ২১ তারিখ ভোর পাঁচটায় শিশিরকে আটকের সময় দেখানো হয়। শিশিরকে আটকের পর রাতভর শিশিরের উপর অমানুষিক নির্যাতন চালায় পুলিশ।

তুষার আরো বলেন, পুলিশের নির্যাতনে শিশিরের ডান হাত ভেঙে গেছে। এছাড়াও সমস্ত শরীরে কালো দাগ বসে গেছে। নির্যাতনের পর ঠিকমতো চিকিৎসাও দেয়নি পুলিশ। শিশিরের কাছে কোন মাদকদ্রব্য ছিল না দাবি করে তুষার বলেন, ওর কাছে মাদক ছিল না বলেই ওকে মারধর করা হয়েছে। এরপর পাঁচ পিস ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার চাই।

এ বিষয়ে শিশিরের আইনজীবী আবদুল ওয়াসিম মতিন বলেন, আজ শিশিরের জামিনের জন্যে আমি বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করি। জামিন আবেদনের সঙ্গে শিশিরের শরীরজুড়ে অমানুষিক নির্যাতনের চিহ্নের কিছু তথ্য উপাত্ত আদালতে পেশ করি। এরপর আদালত শিশিরের জামিন মঞ্জুরের পাশাপাশি ওর শরীরজুড়ে নির্যাতনের চিহ্নের রহস্য উদঘাটনের জন্য জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯