শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের সাবেক প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্টের অভিযোগে একব্যক্তির কারাদণ্ড

ভারতের সাবেক প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্টের অভিযোগে একব্যক্তির কারাদণ্ড

অনুসন্ধান ২৪ ডেস্ক >> প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর মামলায় আকতার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ সোমবার সকালে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এই দণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আসামি আকতার হোসেন তার নিজ ফেসবুক পোস্টে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেন।

বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ৬ বছরে ৫ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি আদালতে আসে। সেটি সন্দেহাতীত প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে বিচারক আসামি আকতার হোসেনকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করে।

এসময় আরও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯