রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ

এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আগামী ৫ থেকে ১১ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার জন্য প্রাথমিক সূচি তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ছাড়া অন্যান্য পরীক্ষা (জেএসসি-জেডিসি) নিয়েও বিভ্রান্তিরক তথ্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘বোর্ড থেকে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার তারিখ এত অগ্রিম দেওয়া হবে না। চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে। পরীক্ষার দু-একদিন আগেও তারিখ পরিবর্তন হতে পারে।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারীর আগে প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে সেই ধারা লণ্ডভণ্ড হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯