শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক জেলা প্রশাসক প্রতারক মুফতি রাগীব এহসানকে ‘সফল সমবায় পদক’ দিয়েছিলেন

সাবেক জেলা প্রশাসক প্রতারক মুফতি রাগীব এহসানকে ‘সফল সমবায় পদক’ দিয়েছিলেন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> তৎকালীন জেলা প্রশাসক সাধারণ মানুষের কাছ থেকে হাজার কোটি টাকা প্রতারণা করে নেওয়া পিরোজপুরের সেই মুফতি রাগীব এহসানকে ‘সফল সমবায় পদক’ দিয়েছিলেন।

২০১৪ সালে ৪৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এহসানের মালিকানাধীন এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সুদবিহীন মুনাফার প্রলোভন দেখাতেন এহসান। জেলা প্রশাসনের উচ্চপর্যায়েও যোগাযোগ ছিল তার। জেলা প্রশাসক স্বাক্ষরিত পদকও পেয়েছেন। একারণে সাধারণ মানুষ তাকে অন্ধবিশ্বাস করে টাকা দিয়েছে। সব মিলিয়ে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

হারুন অর রশীদ নামে স্থানীয় এক স্কুল শিক্ষক এহসান ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর একে একে তাদের বিরুদ্ধে পিরোজপুরে আরও অন্তত তিনটি মামলা হয়েছে। এ ছাড়া যশোরসহ অন্যান্য এলাকাতেও প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে।

৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব ১০-এর একটি দল রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব এহসান ও তার সহযোগী আবুল বাশার খানকে গ্রেফতার করে। ওই দিন বিকালেই পিরোজপুর থেকে তার দুই ভাই মাওলানা মাহমুদুল হাসান ও খাইয়রুল বাশারকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, প্রতারণার অভিযোগে এহসান ও তার সহযোগীদের বিরুদ্ধে পিরোজপুরে মোট ৫টি মামলা হয়েছে। এসব মামলায় চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা এ বিপুল পরিমাণ অর্থ কোথায় রেখেছেন তাও জানার চেষ্টা চলছে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক রাগীব এহসান মোট ১৭টি প্রতিষ্ঠান চালু করেছিলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ‘সুদবিহীন মুনাফা’র কথা বলে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড হলো সবচেয়ে পুরনো। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নেন তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রথম থেকেই এহসান মাল্টিপারপাস প্রতারণা করে আসছিল। কিন্তু বিষয়টি যাদের দেখভাল করার কথা, সেই জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে এহসানকে উল্টো পদক ও সার্টিফিকেট দেওয়া হয়। এগুলো দেখিয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। মাল্টিপারপাস সমিতির আড়ালে এহসান রিয়েল স্টেট নামের আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে সফল সমবায় সমিতির সার্টিফিকেট দেওয়ার সময় পিরোজপুরের জেলা প্রশাসক ছিলেন এ কে এম শামীমুল হক ছিদ্দিকী। জেলা সমবায় কর্মকর্তা ছিলেন মনিরুজ্জামান তালুকদার। মনিরুজ্জামান বর্তমানে এলপিআরে রয়েছেন। এ কে এম শামীমুল হক ছিদ্দিকী নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত। যোগাযোগ করা হলে শামীমুল হক ছিদ্দিকী বলেন, ‘অনেক আগের বিষয়। পুরোপুরি মনে নেই। কাকে সনদ বা পদক দেওয়া হবে তা ঠিক করে জেলা সমবায় অফিস। তারাই ভালো বলতে পারবে।’

পিরোজপুরের জেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তিনি সাত মাস আগে পিরোজপুরের জেলা সমবায় কার্যালয়ে যোগ দিয়েছেন। এর মধ্যেই রাগীবকে একাধিকবার গ্রাহকদের অর্থ ফেরত দিতে তাগাদা দিয়েছিলেন। আগের বিষয়গুলো তার জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯