শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজে অস্ত্র নিয়ে ছাত্রলীগের মহড়া

শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজে অস্ত্র নিয়ে ছাত্রলীগের মহড়া

অনুসন্ধান ২৪ ডেস্ক >> গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ছাত্রদলের নেতা কর্মীদেরকে মারধররে অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা, সদস্য সচিব নাজমুল হোসাইন, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।

কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা বলেন, কলেজে ক্লাশ করতে যাওয়ার পরপরই প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ নেতা সাইফ হাসানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়।

কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাইফ হাসান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা আপত্তিকর শ্লোগান দেয়। এ সময় আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাঁধা দেই। তবে কোন হামলার ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯