শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধি >> মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার ৪নং ভবেরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জনদরুদী ,সমাজ সেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মো. শাখাওয়াত হোসেন প্রধান।
মো. শাখাওয়াত হোসেন প্রধান ভবেরচর ৩নং ওয়ার্ডে সেচ্ছাসেবী ভূমিকায় ভবেরচর ইউনিয়নের আলীপুরা ও সাতকানিয়া গ্রামের সকলের প্রিয়ভাজ হয়ে উঠেছেন। সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৩নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে নিজেকে প্রথমবারের মতো মেম্বার প্রার্থীর ঘোষনা দিয়েছেন। ইতিমধ্যে তিনি সব সময় জনগনের সুখে দুঃখে পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেজানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ার্ডবাসীর দোয়া এবং সহযোগিতা চেয়ে মো. শাখাওয়াত প্রধান বলেন, এলাকার সচেতন মহলের দোয়া ও ভালোবাসা পেয়ে এবং সুশীল সমাজ ও যুবসমাজের অনুপ্রেরণায় আসন্ন ইউপি নির্বাচনে আমি ভবেরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ঘোষণা করছি। ৩নং ওয়ার্ডের জনগন যদি সুচিন্তিত মতামত প্রকাশ করে সেবা করার সুযোগ করে দেয়, আলীপুরা ও সাতকানিয়া গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থকবো ইনশাআল্লাহ। ৩নং ওয়ার্ডকে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। ৩নং ওয়ার্ডবাসীর দোয়া,সহযোগিতা ও সুচিন্তিত মতামত সকালে কাছে কাম্য।