মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবারও গ্রহণযোগ্য সব পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।
তবে বরাবরের ন্যায় এবারও নির্বাচন আসার আগে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।