শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে সোয়া ২ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক

ঝালকাঠিতে সোয়া ২ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক

অনুসন্ধান ২৪ >> ঝালকাঠি জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে সোয়া ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ৩জনকে আটক করেছে পুলিশ । গতকাল ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে এগারোটায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন কুলকাঠি ইউনিয়নের তৌকাঠি গ্রাম থেকে ২কেজি গাঁজা সহ শাহজাহান মোল্লা (৩৫) এবং ১২ সেপ্টেম্বর রবিবার বিকেলে ঝালকাঠি পৌরসভাধীন বিকনা এলাকা থেকে মামুন হাওলাদার ওরফে মুরাদ (২৪) ও মোঃ তৌহিদুল ইসলাম তপু (২৫) কে বরিবার বিকেল ৪টায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটক হয়।

এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির তৌকাঠি গ্রামে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা কে আটক করে তার কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে ঝালকাঠি পৌরসভাধীন বিকনা এলাকা থেকে পুলিশের অপর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মামুন হাওলাদার মুরাদ ও তৌহিদুল ইসলাম তপু নামের দুজনকে আটক করে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা নলছিটি উপজেলাধীন পাওতা গ্রামের মৃত আঃ রব মোল্লার ছেলে, মামুন হাওলাদার মুরাদ ঝালকাঠি সদর উপজেলাধীন বিকনা এলাকার মন্টু ও তৌহিদুল ইসলাম তপু সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মৃত হালিম হাওলাদারের ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯