বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আশ্চর্যজনক তথ্য মানবদেহ সম্পর্কে

আশ্চর্যজনক তথ্য মানবদেহ সম্পর্কে

অনুসন্ধান ২৪ >> অক্সিজেন বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কী জরুরি। এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার মাধ্যমে আমরা আমাদের নিঃশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়া চালিয়ে যাই। ঠিক এভাবেই আমাদের মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ আলাদা আলাদাভাবে কাজ করে। বিজ্ঞানীদের পক্ষে এখনও এর সবটুকু রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

আমরা যখন ঘুমিয়ে থাকি বা অলস বসে থাকি, তখনও আমাদের শরীর কাজ করতে থাকে। কারণ আমাদের শরীর কাজ করা বন্ধ করে দিলে থমকে যাবে আমাদের জীবনের স্পন্দনও। আমাদের শরীরের ভেতরের অনেককিছুই আমাদের অজানা। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু আশ্চর্যজনক তথ্য-

আমাদের শরীরে মোট কতগুলো কোষ আছে তা জানেন কি? বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুসারে মানবদেহে মোট কোষ রয়েছে ৩৭.২ লক্ষ কোটি। আমাদের শরীরে ২০০ রকমের কোষ বিদ্যমান। ১০০ বিলিয়ন রয়েছে ত্বকের কোষ।

একটি শক্তিশালী কম্পিউটারের কার্যক্ষমতা দেখে আপনি অবাক হয়ে যান। কিন্তু আপনি জানেন কি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এর থেকেও অনেকগুণ বেশি। আমাদের মস্তিষ্কের গঠন অত্যন্ত জটিল। এতে রয়েছে ১০০ বিলিয়ন নিউরন। গবেষণা অনুসারে, প্রতিদিন আমাদের মনে মোট ৬০ হাজার চিন্তা আসে।

অনুভব করার ক্ষমতা আমাদের আলাদা করে রাখে। আমরা বিভিন্নভাবে অনুভব করতে পারি। যেকোনো জিনিস অনুভব করার জন্য আমাদের শরীরে রয়েছে ৬০ মিলিয়ন সংবেদনশীল রিসেপ্টর।

এবার চলুন জেনে নেওয়া যাক নিঃশ্বাস সম্পর্কে। সারাদিন এত যে অক্সিজেন গ্রহণ করছেন আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছেন, এর সংখ্যা কত হতে পারে ধারণা আছে কি? মজার ব্যাপার হলো, নিঃশ্বাসের সংখ্যা গুণতে গেলে আর কোনো কাজ করা সম্ভব হবে না সারাদিন। কারণ আমরা দিনে ২৩০৪০ বার শ্বাস নেই। যেখানে আমাদের হৃদয় ১১৫২০০বার স্পন্দিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯