শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনার ভৈরব সেতুর কাজের তদারকির জন্য কনসালটেন্ট নিয়োগ

খুলনার ভৈরব সেতুর কাজের তদারকির জন্য কনসালটেন্ট নিয়োগ

শেখ শহীদুল্লাহ্ আল আজাদ >> খুলনাবাসীর বহু প্রতীক্ষিত ভৈরব সেতুর কাজ তদারকির জন্য কনসালটেন্ট নিয়োগ দেয়া হয়েছে। সাম্প্রতি সেতু বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর সাথে ইঞ্জিনিয়ারিং এন্ড প্লানিং কনসালটেন্ট লিঃ ডিলাইট ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট লিঃ নামক একটি ফার্মের ৫ কোটি ১৯ লক্ষ ৬২ হাজার ৫০ টাকার চুক্তিহয়েছে। সওজ এর পক্ষে প্লানিং এন্ড মেইনটেইনেন্স খুলনা জোনের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (আর এইচ ডি) সৈয়দ আসলাম আলী চুক্তিতে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর চীফ ইঞ্জিনিয়ার যা অনুমোদন করেছেন।

এর আগে ২৫ জুলাই এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার উক্ত কনসালটেন্ট ফার্মের মেমো নং ১৭৩৯ তাং ২৯/১২/২০২০ বরাত দিয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড প্লানিং কনসালটেন্ট লিঃ ডিলাইট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিঃ ৭/৪ ব্লক নং এ, লালমাটিয়া ঢাকা- ১২০৭ বরাবর লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ভৈরব নদীর উপর সেতু নির্মাণের জন্য দিঘলিয়া (রেলিগেট) আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) ১ম কিলোমিটার ভৈরব নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের জন্য ১০ ফেব্রুয়ারী পাঠানো প্রস্তাবনা অনুমোদন হয়েছে।গত ২৪ মে ভৈরব সেতুর পূর্ব পাশে ২৫ নং পিলারের টেস্ট পাইলিংয়ের মাধ্যমে কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাশন লিঃ (করিম গ্রুপ)।

গত ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ‘ভৈরব সেতু’নামে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ভৈরব সেতুর মোট দৈর্ঘ্য ১ দশমিক ৩১৬ কিলোমিটার। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ ২ বছর। অর্থাৎ ২০২২ সালের ২৫ নভেম্বরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করার কথা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯