মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ দেব করোনা বাড়লে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ দেব করোনা বাড়লে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন।

শুক্রবার সকালে রাজধানীর তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বেড়েছে, আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব।

টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা চলবে

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা প্রক্রিয়া চলমান থাকবে। এ মাসেই চীন থেকে দুই কোটি টিকা পাওয়া যাবে। তিনি বলেন, গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।

১৮ বছরের কম বয়সীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত আসেনি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার বিষয়ে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সিদ্ধান্ত আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।

এদিকে পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু পরীক্ষার্থীরা সবাই প্রাপ্তবয়স্ক তাই আমরা অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম, তারপরও তারা এসেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯