শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায়: ফের মাথার খুলি ও হাড় উদ্ধার

রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায়: ফের মাথার খুলি ও হাড় উদ্ধার

অনুসন্ধান ২৪ ডেস্ক >> নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তল্লাশি চালিয়ে আরও একজনের মাথার খুলি, দেহের হাড় ও কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই শ্রমিকের দেহাবশেষটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ওই কারখানায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিকালে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে একজনের মাথার খুলি, দেহের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেগুলো অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের।

এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে কারখানার চতুর্থ তলায় তল্লাশি অভিযান চালিয়ে দুইটি মাথার খুলি, হাড় ও চুল উদ্ধার করেছে সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

দেহাবশেষটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তীতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ আরও জানান, অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজের আবেদন পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই তল্লাশি অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করছে।

এ দিকে, গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কারখানার নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। এরপর আসামিদের গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতে থেকে তারা জামিনে বের হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯