বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশের অভিযানে প্রাইভেটকারের তেলের ট্যাংকি থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

পুলিশের অভিযানে প্রাইভেটকারের তেলের ট্যাংকি থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

অনুসন্ধান ২৪ >> প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রামপট্টি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের কাছে অসংলগ্ন কথা বলে প্রাইভেটকারে থাকা আরোহীরা। পরে কৌশলী জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে রাখা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়নের বেনজির বিশ্বাস (৪০), শিবগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডের শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল নগরীর কোতয়ালি মডেল থানাধীন ১৬নং ওয়ার্ডের ব্রাউন্ড কম্পাউন্ডের বাসিন্দা মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীপাড়া থানাধীন সলিয়াবাকপুর গ্রামের মিয়া বাড়ির মাইনুদ্দিন মিয়া (৪৫)।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার চার মাদক কারবারি জানায়, তারা সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল এনে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রয় করতো এবং এদের কাজে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় মিডিয়া সেল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯