বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> খন্দকার এম তালহাকে ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের স্থলাভিষিক্ত হবেন তিনি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তালহা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেডের ওপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তালহা নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিস, তেহরান এবং লন্ডনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রাচার প্রধান, দক্ষিণ এশিয়া অনুবিভাগ ও বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগে কর্মরত ছিলেন।