শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান >> কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, সামাজিক নিরাপত্তা, নিরাপদ মাতৃত্ব, শিশুর পানিতে ডুবা প্রতিরোধসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপর আলোচনা করা হয়।

কেশবপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলার সভাপতিত্বে ও যশোর জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, শার্শা উপজেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার চিকিৎসা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিকী ও জেলা এনজিও সমন্বয়ের প্রতিনিধি শাহজাহান নান্নু। স্বাগত বক্তব্য দেন, যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জাহারুল ইসলাম। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯