বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
যুক্ত রাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> গত রবিবার, ৫ই সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর কার্যক্রম এবং অনুষ্ঠান বিষয়ক উপ-কমিটির ভার্চুয়াল সভা বাংলাদেশ থেকে চেয়ারম্যান ডালিম কুমার বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের বর্তমান ও ভবিষ্যত্বের সম্ভাব্য বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন, আমেরিকার আরিজোনা থেকে সংগঠনের আহবায়ক ড.বসুমিত্র বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ন আহবায়ক উদয়ন বড়ুয়া, সুজারল্যান্ড থেকে অর্থ বিষয়ক যুগ্ন আহবায়ক অরুন জ্যোতি বড়ুয়া, বোষ্টন থেকে সদস্য সচিব সুহাস বড়ুয়া, প্যারিস থেকে যুগ্ন সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন, জেনেভা থেকে যুগ্ন সদস্য সচিব সসীম গৌরি চরণ এবং ফ্লোরিডা থেকে নির্বাহী সদস্য সংঘ প্রিয় বড়ুয়া।
সভায় বাংলাদেশের বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের প্রতিভা এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আগামীতে বাংলাদেশের বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের জন্য বয়স ভিত্তিক উপযুক্ত কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রকল্প এবং কার্য্ক্রম চালু করার উপর বক্তাগন গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, জ্ঞান, মেধা ও নেতৃত্ব পুর্ন সমাজ গঠনে ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে এবং এতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন সমূহকে এগিয়ে আসা দরকার। খবর বাপসনিউজ।
সংগঠনের বাংলাদেশ সমন্বয়কারী এবং উপ-কমিটির চেয়ারম্যান ডালিম বড়ুয়া বাংলাদেশে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কার্য্ক্রম সমূহ প্রচার ও বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করে বক্তব্য রাখেন।