শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের আড্ডা নিয়ন্ত্রণ করা হবে

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের আড্ডা নিয়ন্ত্রণ করা হবে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীর মা ও অভিভাবকদের আড্ডা, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে অপেক্ষা এবং অবস্থান নিয়ন্ত্রণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের জটলা নিয়ন্ত্রণ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৈঠকে কৃষিমন্ত্রী সপ্তাহে একদিন করে স্কুল খোলা না রেখে একাধিক দিন স্কুল খোলা রাখার বিষয়ে মত দিয়ে বলেন, স্কুল খোলা নিয়ে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্কুল যদি খুলেই দেন, তাহলে একদিন করে কেন, আরও বেশি দিন খুলুক।

বৈঠক সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীর মায়েদের আড্ডার বিষয়টি আলোচনা হয়। বলা হয়, স্কুলে সন্তানদের দিয়ে মায়েরা গেটের সামনে বা মাঠে আড্ডা দেন, কাছাকাছি সার্কেল করে বসেন। সেখানে যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় তা-ও সচেতনতার মধ্যে রাখতে হবে। বিশেষ করে ঢাকার স্কুলগুলোর সামনে অভিবাবকদের জটলা বেশি দেখা যায়।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চেকলিস্টের মাধ্যমে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবীক্ষণ ও রিপোর্ট পাঠাতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং করা হবে।

‘রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আসা মায়েরা জটলা পাঁকিয়ে আড্ডা দেন। সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা দূরত্ব বজায় রেখে বসেন, সেজন্য স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে’- যোগ করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, যেহেতু সব ধরনের কার্যক্রম মনিটরিং করা হবে, তাই শুরুতে শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করাতে পর্যাপ্ত ক্লাস রুমের সংকট দেখা দেবে। আর একই ক্লাসের শিক্ষার্থীদের একাধিক কক্ষে বসিয়ে ক্লাস করানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই অনেক প্রতিষ্ঠানে। পাশাপাশি সংক্রমণ ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সপ্তাহে একদিন ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসের জন্য দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯