শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের হাসপাতালে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল

ভারতের হাসপাতালে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় নয় কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানা গেছে।

সেখানে নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের তত্ত্বাবধানে আছেন তোফায়েল আহমেদ। গতকাল অরুণ গার্গ গণমাধ্যমকে বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি। দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের (৪ সেপ্টেম্বর) মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারবো।’

তিনি তোফায়েল আহমেদের কিছু মেডিক্যাল চেকআপের পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোক’ করেন তোফায়েল আহমেদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

তোফায়েল আহমেদের একান্ত সচিব নুরুল আমিন বলেন, ‘তিনি ভালো আছেন, নিয়মিত চেকআপের জন্য ভারতে নেয়া হচ্ছে।’ পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। আগে থেকেই বাম হাতে অনুভূতি পাচ্ছিলেন না তিনি। সেই সমস্যাটাই আছে।

উল্লেখ্য, পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯