শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
আজিজুর রহমান >> জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করে কেশবপুরে ১২২ ব্যক্তি খাদ্য সহায়তা পেয়েছেন। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চত্বরে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল ও লবণ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম।