বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালে বানারীপাড়ায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বানারীপাড়াও উজিরপুর বিএনপির কাণ্ডারী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর দিক নির্দেশনায় বন্দরবাজারের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ. সালামের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস সরদার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দন খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন মল্লিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা আমির আবুল কাশেম, পৌর আমির হাফেজ আবুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, যুবদল নেতা জাহিন খালাসী, মাসুম মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ্ আল নোমান (রাজু), কৃষক দলের বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সভাপতি আ. সবুর খান, শ্রমিকদলের সভাপতি সম্রাট তালুকদার, সাধারণ সম্পাদক মাসুম সরদার, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বশির কাজী, ছাত্রদল নেতা সুমন সরদার, যুবদল নেতা মো. সোহরাব তালুকদার, মো. হারুন তালুকদার, মো. মাকসুদুর রহমান ডালিম, মো. নাঈমমুর রহমান, মো. ওয়াসিম মৃধা প্রমুখ।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯