বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিউইয়র্ক সিটি ও নিউজার্সিতে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে জরুরি অবস্থা

নিউইয়র্ক সিটি ও নিউজার্সিতে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে জরুরি অবস্থা

হাকিকুল ইসলাম খোকন >> ঘূর্ণিঝড় আইডা’র কারণে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যা দেখা দেয়ায় নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, ভয়াবহ এক বন্যার কারণে ঐতিহাসিক এক আবহাওয়াজনিত ঘটনার শিকার হচ্ছে শহর। সড়কে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সাবওয়ে স্টেশনে, মানুষের বাড়িতে পানি প্রবেশ করেছে। রাস্তায় রাস্তায় বন্যা দেখা দিয়েছে। ওদিকে নিউজার্সিতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে কমপক্ষে একজন মারা গেছেন।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নিউজার্সির প্যাসাইকে এক ব্যক্তি পানিতে ডুবে গেছেন।
টর্নেডো মুল্লিকা হিলের কমপক্ষে ৯টি বাড়ি ধ্বংস করে দিয়েছে। কেয়ারনিতে একটি পোস্টাল ভবনের ছাদ উড়ে গেছে। এ সময় এর ভিতর লোকজন অবস্থান করছিলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা। তবে এটা নিশ্চিত নয় যে, কতজন আহত হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, তারা এক ঘন্টায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৩.১৫ ইঞ্চি বা ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। পুলিশ জনগণকে সড়কে না যেতে অনুরোধ করেছে। সারা শহরের জরুরি কলে সাড়া দিচ্ছে অগ্নিনির্বাপণ বিভাগ। নিউ ইয়র্ক সিটির পাতাল রেল বা সাবওয়ের বেশির ভাগই বন্ধ করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বহু ট্রেন সার্ভিস এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ওদিকে ঘূর্ণিঝড় আইডা দেশের পূর্ব উপকূলের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে।

রোববার তা ক্যাটেগরি ৪ আকারে আঘাত করেছে লুইজিয়ানায়। সেখানে হাজার হাজার বাড়ি বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছে। নিউ অরলিন্সে দেয়া হয়েছে নৈশকালীন কারফিউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯