শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পরীমনির মামলার তদন্ত বিভাগের সিআইডির অতিরিক্ত ডিআইজিসহ ২ জনকে অবসরে পাঠিয়েছেন সরকার।

পরীমনির মামলার তদন্ত বিভাগের সিআইডির অতিরিক্ত ডিআইজিসহ ২ জনকে অবসরে পাঠিয়েছেন সরকার।

অনুসন্ধান ২৪ ডেস্ক >> পরী মনির মামলার তত্ত্বাবধানে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

শেখ ওমর ফারুক সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন। চিত্রনায়িকা পরীমনি ছাড়াও মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন তিনি। অবসরে পাঠানো অন্যজন হলেন খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো. আবদুর রহিম। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসর পরবর্তি সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

শেখ ওমর ফারুক বলেন, ২৫ বছর পূর্ণ হলে যে কাউকে সরকার অবসরে পাঠাতে পারে। সেজন্য কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই সরকারের। তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবারও তিনি অফিস করেছেন। বেলা ৩টার পর তিনি জানতে পারেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯