বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে তিন মাদক কারবারি আটক

কেশবপুরে তিন মাদক কারবারি আটক

আজিজুর রহমান >> কেশবপুরে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কেশবপুর থানায় মামলার বিবরণ সুত্রে জানাগেছে সাতক্ষীরা র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেশবপুর দলিল লেখক সমিতির কার্যালয় এলাকা থেকে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট দলিল লেখক শাহাদাত হোসেন (৪৮) সহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। শাহাদাত হোসেন উপজেলার সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের আবুল কাসেমের পুত্র।

এসময়ে শাহাদাত হোসেনের নিকট হতে ২৫ পিচ ইয়াবা সহ তাদের নিকট হতে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মামলার অপর ২ জন আসামি হলো কেশবপুর পৌরসভার বাজিতপুর এলাকার কাওছার হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মজিতপুর গ্রামের ভদ্র দাসের ছেলে আকাশ দাস (১৯)। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনের- ২০১৮ এর ৩৬(১), ১০(ক) ধারায় মামলা করেছে যার নং- ২, তাং ০২/০৯/২০২১। আটককৃত আসামীদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯